কৃষ্ণপক্ষের দ্বিতীয় প্রহর রাতের খাবার খেয়ে বোনের বাড়ি থেকে বের হতে হতে রাত আটটা পার হয়ে গেল । ঢাকা কিংবা শহরাঞ্চলে রাত আটটা তেমন কোন রাতই নয়। কিন্তু ডিসেম্বরের শীতের রাতে ভারত বাংলাদেশ সিমান্তে নদীর কোল ঘেঁষা ছোট্র এই জনপদে এটা বেশ ভালোই রাত। ওখান থেকে শহরে আমার বাড়ির দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার। নিজেই গাড়ি ড্রাইভ করে চলে যাবো। প্রথমে কিছুটা গ্রামীন সড়ক তারপরই ন্যাশনাল হাইওয়ে। পুরোটাই পাকা রাস্তা , তাই তেমন কোন চাপ নেই। বোন-দুলাভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হতে যাব , তখনই অনার্স পড়ুয়া ভাগ্নী দৌড়ে এল। মামা , আমার এক রুমমেট - বান্ধবী বেড়াতে এসেছে দু - দিন আগে , সকাল বেলা ওর টিচারের কাছে পড়া আছে। জেলা শহরে আপনার পাশের মহল্লাতেই ওর হোষ্টেল , ওকে কি আপনার গাড়িতে নিয়ে যেতে পারবেন ? বেশ খানিকটা মেজাজ খারাপ হলো। একাকী রাতের বেলা গান শুনতে শুনতে আর গাড়ির উইন্ডশিল্ডে ধুম্রশলাকার লাল আলোক বিন্দুর প্রতিফলন দেখতে দ...
Posts
Showing posts from December, 2024