জঙ্গল পেরিয়ে দুধসাগর ফলসে
ধারণা করা হয়, উঁচু থেকে পড়ার কারণে পানি একেবারে দুধের মত সাদা দেখায় বলে এই জলপ্রপাতের নাম হয়েছে দুধসাগর ফলস সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা রওনা দিয়েছিলাম দুধসাগর ফলসের উদ্দেশ্যে। ভারতের গোয়া কর্ণাটকের সীমান্তে অবস্থান জলপ্রপাতটির যখন ‘ দ্য জাঙ্গল বুক ’ নামের ট্যুর অপারেটরের বাগান কাম অফিসে পৌঁছলাম ততক্ষণে সকাল নয়টা। কিন্তু পৌঁছেই পেলাম দুঃসংবাদ ! আগের রাতের মুষলধারের বৃষ্টিতে জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া গাড়ি চলাচলের রাস্তা বন্ধ বন কেটে যাওয়া নদী ও ছড়াগুলো পানিতে ভরপুর আর রাস্তায় কাদা। তাই জিপ চলবে না। একমাত্র ভরসা পায়ে হাঁটা। তাও যাওয়া - আসা মিলিয়ে ...