Posts

Since last year, I’ve been forgetting things more often in my daily life

Image
It was mid day of July, I was working on my office desk. Suddenly my cell phone 'beep-beep', my wife on other side. She told me to bring some daily needs from nearby grocery shop after office. When I reached home and give the grocery pack to her it was found that I missed two necessary items. She got little bit angry. Now a days I fail to recall the name of my school and college buddies frequently. This is not happening from many more years but since about last year only. I was little bit worried about my memory.   Today morning when I opened my workstation at my workplace an MSN article displayed on my screen from PC's task bar,  Your brain starts shrinking after 40: here's what to do. After go through the article a silent smile bloomed on my face.  Last year I completed my 40th year station of my life journey. All secretes and consequences are stand behind the number. Since Last year my eye specialist suggested me to use reading glass at the time to read. For this ...

সন্ধ্যার প্রাসাদে অতীতের প্রতিধ্বনি

Image
সাপ্তাহিক ছুটির দিনে মধ্যাহ্ন ভোজনের পর ভাতঘুমের সুখটাকে শিকেয় তুলে দুই চাকার যন্ত্র শকটের পিঠে চেপে বসেছিলাম প্রিয় ভ্রমণ সঙ্গীনির সাথে। হলদে-সবুজ মাখা সদ্য শীষ বেরনো অবারিত ধান ক্ষেতের মাঝে সর্পি ল পিচ ঢালা রাস্তায় চলেছিলাম আমরা মাথার উপর শিরিষ, কড়ই আর ইপিল-ইপিল এর আলোছায়া মেখে। সূয্যিমামা কখনও তীব্র আলো ছড়াচ্ছেন, কখনওবা বিশাল একখন্ড মেঘের আড়ালে লুকিয়ে বক্রাকার আলোক রেখা হয়ে অস্তিত্ত্ব জানান দিয়ে চলেছেন। আলমডাঙ্গার পুরাতন লাল-ব্রিজ পার হয়ে কুমারি গ্রামের প্রাচীন প্রাসাদে পৌছতেই বেলা প্রায় পড়ে এল।  সামনের বিশালাকার রেইনট্রি আর বোতল ব্রাশ এর পাতার ফাঁক গলে আসা ক্লোরোফিল ধোয়া সবুজ আলো যেন অলস আটকে গিয়েছিল বারান্দার কাল মেঝেয়। আর বন্ধ দরজার ওপার থেকে ফিসফিসানি ধ্বনির সাথে ভেসে আসছিল পুরাতন দিনের জমিদারীর হাঁকডাক আর পুজা-অর্চনার টুং-টাং ঘন্টাধ্বনি। এককালে হয়তো দোতলায় দক্ষিণের শেষ কামরা থেকে গভীর রাতে ভেসে আসতো বিষন্ন রাজকণ্যার খালি গলায় গাওয়া গান, কখনওবা হাসির ঝংকারে, নুপুরের নিক্কণে মুখর থাকত এই দালান -- আজ সেসব কেবল নৈঃশব্দের প্রতিধ্বনি হয়েই আটকে আছে কড়ি বর্গার ফ্রেমে কিংবা চুন-সুরকি...

Hitting the Gym after Office — My Real-life Experience

Image
Recently I've transferred to my new posting in a big metropolitan city. I am doing my 10/6 teaching cum coordinating job at a training institute of banking sector. Most of the time I make class schedule and class lecture sitting on my desk. More or less the whole day I have to keep my eyes on my workstation screen. Working with files, send invitation letters, coordination and communication with guest speakers. Tiny pink sticky notes take my attention to do the important jobs next. Thus a  hectic day passed  with  work load on wooden chair of my office. The outdoor weather or sky color invisible to me due to heavy curtain of my office room. Even I can’t hear the sound of rain.  At the end of the day it makes me totally exhausted and deadly tired. Most of the day evening passes away and night begins already. So I failed to see the sunlight after office. This daily routine made me unhappy, mind become dull and down. Unable to find stamina for next day office.  Such...

মান্ডোভী নদীর মোহনায় ফোর্ট আগুয়াদার প্রাচীন প্রাচীরে

Image
প্লেনটা তখন নামার প্রস্ততি নিচ্ছে। ক্যাপ্টেনের নির্দেশ পেয়ে সকলেই সিটবেল্ট বেঁধে রেডি। হঠাৎ করেই বেশ জোর একটা ধাক্কায় মনে হল নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ছি আমরা। এর মাঝেই ককপিট থেকে পাইলটের সহাস্য উক্তি,  "We are dancing in the air now, little bit later we will dancing on the beach." ভারতের গোয়া রাজ্যের আরব সাগরের পাড়ের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ডাবোলিম এর আকাশে তখন আমরা। বেশ ঝড়ো হাওয়া বইছে উপরে তাই এমন ঝাঁকি। তবুও যাত্রীরা ভয় নয়, বেশ আমোদই পেল যেন। সবাই হো হো করে হেঁসে দিল নিজের আসনে বসেই। কালো মেঘ, ধুসর মেঘ, সাদা মেঘের সব স্তর পার হয়ে  বিমানের চাকা যখন রানওয়ে স্পর্শ করল তখনও বেশ বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি বাইরে। এয়ারপোর্ট থেকে চেক আউট করে বেশ অনেকটা পথ হেঁটে এসে টাউন সার্ভিস লোকাল বাস ধরেছিলাম আমরা। ভিন দেশের কত বিচিত্র মানুষজন সঙ্গী হয়েছিল সে যাত্রায়। সবুজ বনস্থলীর বুক চিরে বানানো কালো পিচে মোড়া মসৃন রাস্তা দিয়ে চলতে চলতে চোখে পড়ছিল বন-বনানীতে ভরপুর এক স্বপ্নরাজ্য। আর এমনই তো হবে, কারণ এই গোয়া রাজ্যের স্থলভাগের প্রায় ষাট শতাংশই যে বনভূমি। কালাংগুট গ্রামের দ্বীতল হোমস্টে তে ...

জঙ্গল পেরিয়ে দুধসাগর ফলসে

Image
  ধারণা করা হয়, উঁচু থেকে পড়ার কারণে পানি একেবারে দুধের মত সাদা দেখায় বলে এই জলপ্রপাতের নাম হয়েছে দুধসাগর ফলস সূর্যোদয়ের   সঙ্গে   সঙ্গে   আমরা   রওনা   দিয়েছিলাম   দুধসাগর   ফলসের   উদ্দেশ্যে। ভারতের   গোয়া   কর্ণাটকের   সীমান্তে   অবস্থান   জলপ্রপাতটির  যখন   ‘ দ্য   জাঙ্গল   বুক ’   নামের ট্যুর   অপারেটরের   বাগান   কাম   অফিসে   পৌঁছলাম   ততক্ষণে   সকাল   নয়টা। কিন্তু   পৌঁছেই   পেলাম   দুঃসংবাদ !  আগের   রাতের   মুষলধারের   বৃষ্টিতে   জঙ্গলের   ভেতর   দিয়ে   চলে   যাওয়া   গাড়ি   চলাচলের   রাস্তা   বন্ধ  বন   কেটে   যাওয়া   নদী   ও   ছড়াগুলো   পানিতে   ভরপুর   আর   রাস্তায়   কাদা।   তাই   জিপ   চলবে   না। একমাত্র   ভরসা   পায়ে   হাঁটা।   তাও   যাওয়া - আসা   মিলিয়ে ...